সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

ডিম নিয়ে মুরগিরা অনশনে

মুরগি

ডিমের দাম নিয়ে অনশনে বসেছে নিখিল বাংলাদেশ মুরগি সম্প্রদায়। রাজধানীর ব্যস্ততম এক চৌরাস্তার মোড়ে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি বলেছে, আস্ত মুরগির দামের সঙ্গে মিল রেখে ডিমের দামের ঘোড়াকে পাগল না বানালে দুর্নিবার প্রতিরোধ গড়ে তোলা হবে।আপাতদৃষ্টে ‘নিরীহ’ তকমা পাওয়া মুরগিদের এমন ঘোষণায় এরই মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যমের খবরে অতি সম্প্রতি প্রকাশ, কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম বাজারে বেড়েই চলেছে। এ ক্ষেত্রে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৫০ টাকায়। এক সপ্তাহ পর গতকাল শুক্রবারে একই ওজনের মুরগি কিনতে বাড়তি আরও ১০ টাকা যোগ করতে হয়েছে। কিন্তু যে হারে মুরগির মাংসের দাম বাড়ছে, সেই হারে বাড়ছে না ডিমের দাম। ডিমের ডজন নাকি এখনো ৯০ টাকা আছে।

সদা পরিবর্তনশীল এ দুনিয়ায় এমন অচলাবস্থা মেনে নিতে পারছে না নিখিল বাংলাদেশ মুরগি সম্প্রদায়। তাদের বক্তব্য, মুরগির দাম বাড়ছে, কিন্তু যে ডিম থেকে আস্ত মুরগি বের হচ্ছে, তার নিম্নমূল্য পুরো বাজারব্যবস্থাকে হাস্যকর করে তুলছে। অবস্থা এমন হয়েছে যে, বাঁশের চেয়ে কঞ্চি হয়ে যাচ্ছে বড়। কিন্তু বাঁশ যতটা উপযোগী, কঞ্চির উপযোগিতা কি ততটাই?—এ প্রশ্ন তুলেছে বাংলাদেশের মুরগিদের প্রবাদপ্রতিম সংগঠনটি। এ অবস্থায় কঞ্চিকে ছেঁটে বাঁশের নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছে তারা।

সমাবেশে নিজেদের ভাষাতেই যুক্তি উপস্থাপন করেন এদেশীয় মুরগিনেতারা। সেগুলো গুগল ট্রান্সলেটে অনুবাদ করে আমজনতার উদ্দেশে শোনানো হয়। তবে গুগলের যান্ত্রিক ও শব্দগত সীমাবদ্ধতার দরুন কিছু বিভ্রাট দেখা দিয়েছিল। এ ছাড়া ফোর–জি দাবি করা নেট সংযোগ হঠাৎ করে ফোর, থ্রি, টু, ওয়ান, জিরো—অ্যাকশন বলে শুধু ‘জি’ পর্যায়ে নেমে যাওয়ায় ইন্টারনেট প্রজন্মের পিণ্ডি চটকাতে শোনা যায় কতিপয় মুরগিনেতাকে। এ ধরনের অনভিপ্রেত ঘটনার জন্য তাঁরা সংশ্লিষ্ট পক্ষের বদলে নিজেরাই ক্ষমা চেয়ে নেন। সঙ্গে এ-ও জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোকে ক্ষমা চাইতে বলা হলেও তারা নাকি ক্ষমা চাওয়ার জন্য অতিরিক্ত ফি চেয়েছে।সে যা-ই হোক, মূল প্রসঙ্গে আসি। নিখিল বাংলাদেশ মুরগি সম্প্রদায়ের দাবি, ডিমের দাম না বাড়িয়ে শুধু মুরগির দাম বাড়ানোয় বাজারব্যবস্থার ভারসাম্য নষ্ট হচ্ছে। 

এটা অনেকটা কোনো মানুষের এক গাল বাকি রেখে অন্য গালে চড় মারার মতো। এতে এক গাল লাল হলেও অন্য গালে রক্ত চলাচল কমে যায়। যে ডিমে কষ্ট করে তা দিচ্ছে মুরগিরা, যে ডিম থেকে আগামীর নধর মুরগিরা বের হচ্ছে, সেই ডিমকে অবহেলা করা হচ্ছে। ফলে, এখন মুরগিরা শুধু ডিম উৎপাদনের চেয়ে ডিম থেকে মুরগি উৎপাদনে বেশি মনোযোগী হতে পারে। এটা স্বাভাবিক। কারণ, ডিম দেওয়ার বদলে আস্ত মুরগি দিলে যদি বেশি দাম পাওয়া যায়, তবে কেন তা থেকে দূরে থাকবে সাধারণেরা? কিন্তু এতে ডিমের জাতীয় চরিত্র কালিমালিপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় সমাবেশে।

সমাবেশে ডিম আগে, নাকি মুরগি আগে—সেই চিরাচরিত বিষয় নিয়েও আলোচনা করেন বক্তারা। অস্ট্রেলিয়ান একাডেমি অব সায়েন্সের ওয়েবসাইটে প্রকাশিত ‘হুইচ কেম ফার্স্ট: দ্য চিকেন অর দ্য এগ?’ শীর্ষক এক নিবন্ধের বরাত দিয়ে সমাবেশে জানানো হয়, ডিম যে পৃথিবীতে আগে এসেছে, তা একটি স্বীকৃত বৈজ্ঞানিক বিষয়। কিন্তু মানবসম্প্রদায় সব সময়ই এ নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছে এবং এভাবে মুরগি ও তাদের ডিম নিয়ে রাজনীতি ও ব্যবসা করতে চাইছে।

অগ্রজ ডিমের অবমূল্যায়নের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন মুরগিনেতারা। তাঁদের মতে, মানুষের মধ্যে বড়-ছোটর সম্মান দেওয়ার চল না-ই থাকতে পারে; কিন্তু বাজার নিয়ন্ত্রকের সুবিধা নিয়ে সেই বদভ্যাসটি মুরগিদের ওপর চাপিয়ে দেওয়া সভ্যতার পরিপন্থী।নিখিল বাংলাদেশ মুরগি সম্প্রদায় জানিয়েছে, ডিমের অবমূল্যায়নের প্রতিবাদে তাদের অনশন চলবে। অনশনের কারণে মুরগিদের শরীরে মাংস কম যোগ হবে। ফলে, বেশি দাম দিয়ে কিনেও হাঁড়িভর্তি মাংস খাওয়া আর হবে না। এ থেকে বাঁচতে চাইলে ডিমকে যোগ্য মর্যাদা দিতে হবে।

সমাবেশের উপসংহারে বিখ্যাত সায়েন্সডাইরেক্ট ডটকমে প্রকাশিত ‘হোয়াটস নিউ ইন চিকেন এগ রিসার্চ অ্যান্ড টেকনোলজি ফর হিউম্যান হেলথ প্রমোশন—আ রিভিউ’ শীর্ষক একটি গবেষণা প্রবন্ধের বরাত দেওয়া হয়। তাতে নাকি বলা হয়েছে, মুরগির ডিমকে অন্যতম নিখুঁত প্রাকৃতিক খাবার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এ তথ্য জানিয়ে মানবব্যবসায়ীদের প্রতি মুরগিনেতাদের সবিশেষ আহ্বান , ‘শুধু অন্যকে দিতে নয়, নিজের মঙ্গলের জন্যও ডিম নিয়ে ভাবুন। তবেই হয়তো ডিমের প্রকৃত মূল্য অনুধাবন সম্ভব হবে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১