ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থা’না পু’লিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মা’র্চ উদযাপন অনুষ্ঠানে হিন্দি গান এবং এর তালে উদ্দাম নাচ পরিবেশনার অ’ভিযোগ উঠেছে। ওই নাচে কয়েকজন পু’লিশ সদস্যকেও অংশ নিতে দেখা গেছে।
সেই নাচ-গানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঐতিহাসিক ৭ মা’র্চের অনুষ্ঠানে এমন অশোভনীয় পরিবেশনার বিষয়ে বিরূপ মন্তব্য করেন অনেকেই।
রোববার (৭ মা’র্চ) রাণীশংকৈল থা’না পু’লিশের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জে’লার অতিরি’ক্ত পু’লিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মো. ইয়াসিন আলী।
সভাপতিত্ব করেন উপজে’লা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার হোসেন মুন্না। নাচ চলাকালে অতিথিদের কেউ অনুষ্ঠানস্থলে ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের স’ঙ্গে কথা বলে জা’না যায়, ৭ মা’র্চের ওই অনুষ্ঠানে বীর মু’ক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জা’নানো হয়।
দুপুর ২টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা বিকেল পর্যন্ত গড়ায়, এতে বীর মু’ক্তিযোদ্ধারা ক্ষোভ প্র’কাশ করে অনুষ্ঠানস্থল ত্যা’গ করেন। তারা চলে যাওয়ার পর বঙ্গব’ন্ধুর ছবিযুক্ত ব্যানারসম্বলিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে এমন অশোভনীয় নাচ-গান পরিবেশনার অ’ভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স’মালোচনার ঝ’ড় বইছে।
ভাইরাল ৩ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মঞ্চে বঙ্গব’ন্ধুর ছবিসম্বলিত ব্যানার। ওই ব্যানারের সামনে হিন্দি ‘লুঙ্গি ড্যান্স’ গানের তালে তালে নাচছেন যুবকরা।
তাদের স’ঙ্গে দুজন পু’লিশ সদস্যকেও নাচতে দেখা যায়। এই দুই পু’লিশ সদস্যের একজনকে সক্রিয়ভাবে নাচতে দেখা গেছে। মঞ্চের সামনের সারিতে বসা এক পু’লিশ ক’র্মকর্তা তালি দিচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাণীশংকৈল থা’নার ভারপ্রাপ্ত ক’র্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, ৭ মা’র্চ উপলক্ষে থা’নায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শেষ দিকে স্থা’নীয় ছেলেরা মঞ্চে একটু নাচানাচি করেছে। তবে পু’লিশ সদস্যদের নাচের বিষয়টি তিনি এড়িয়ে যান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন