সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

আমার পছন্দ করা মেয়েটি ১৫ বছর আগেই দাদি হয়ে গেছে: সালমান খান

সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান জানিয়েছেন বিয়ে না করে ভালোই হয়েছে। না হলে এতোদিনে দাদু হয়ে যেতাম। আমার পছন্দের নারী গেলো ১৫ থেকে ২০ বছর আগেই দাদি হয়ে গেছে।

রিয়েলিটি শো বিগ বসের একটি আসরে এমনটাই বললেন ৫৫ বছর বয়সী অবিবাহিত এই অভিনেতা। এমনকি বিয়ে না করা নিয়ে তার বিন্দু পরিমাণ আক্ষেপও নেই।গত ২৭ ডিসেম্বর ৫৫ বছরে পা দিয়েছেন বলিউডের এই সুপার স্টার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে রিয়েরিটি শো তে কাজল সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চান। কাজল সালমানকে প্রশ্ন করেন, জীবনে কি এমন কোনও নারী আছে,

যাকে ভালো লাগলেও খুলে বলেননি? উত্তরে সাল্লু ভাই বলেন, একটি মেয়েকে ভালো লাগলেও কখনও প্রেমের প্রস্তার দেয়া হয়নি। আমার তিন বন্ধু ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছিলো। কিন্তু জানতে পারি, মেয়েটি আমাকেই পছন্দ করতো।

এ সময় হাসতে হাসতে সালমান খান আরও বলেন, বিয়ে না করে বেঁচেই গেছি। না হলে এতো দিনে দাদু হয়ে যেতাম। তিনি জানান, ১৫-২০ বছর আগে পছন্দের মেয়েটির সঙ্গে দেখা হয়েছিলো। ততোদিনে সেই মেয়েটি দাদি হয়ে গেছে।

এদিকে সম্প্রতি ‘অন্তিম’ সিনেমার চিত্রায়ণ শেষ করেছেন সালমান খান। সিনেমায় তার একটি লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি