দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
কোভিডে আক্রান্ত জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সে কথা। সংক্রমণ এড়াতে যাবতীয় সতর্কতা অবলম্বন করেছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও কী ভাবে এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি, বুঝতে পারছেন না তসলিমা। ফেসবুকে লেখা পোস্টে তা নিয়ে বিস্ময়ও প্রকাশ করেছেন 'লজ্জা'-র রচয়িতা।
ফেসবুকে তসলিমা লেখেন, ‘...গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইনডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না-বান্না বাসন মাজা, কাপড় কাচা, ঝাড়ু-মোছা সব একাই করলাম, কী লাভ হল? কিছুই না। ঠিকই কোভিড হল’। তিনি জানান, মাস দু'য়েক আগে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। গত এক বছরে ওই এক ঘন্টার জন্যই বাইরে বেরিয়েছিলেন তিনি। তার পরেও আক্রান্ত হলেন তসলিমা।
গত বছর দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য তবলিঘি জামাতের সমাবেশকে কাঠগড়ায় তুলে বিতর্কে জড়িয়েছিলেন তসলিমা। ওই সংগঠনকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন তিনি। টুইটে লিখেছিলেন, ‘সন্ত্রাস ছড়ানোর পিছনে জামাতের পরোক্ষ যোগ বহু ক্ষেত্রেই থাকে। উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তানও তাদের নিষিদ্ধ করেছে'।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন