সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

সুপারহিট নায়ক ওমর সানীর লম্বা চুলের স্টাইল ছিলো তুমুল জনপ্রিয়

ওমর সানী

আজকাল নানা মাধ্যমে শোবিজ-তারকারা সহজলভ্য। তাই সেই আবেদন আর নেই রঙিন দুনিয়া ও তার বাসিন্দাদের নিয়ে। তবে হ্যাঁ, একটা সময় ছিলো শোবিজ মানেই সাধারণ মানুষের কাছে রহস্য, রোমাঞ্চ আর ঘোর লাগা এক জগত৷

শোবিজের মানুষ মানেই তাকে ঘিরে রাজ্যের আগ্রহ৷ সিনেমার নায়ক-নায়িকা হলে তো কথাই নেই৷ প্রিয় তারকার মতো নিজেকে গড়ে তোলা, তার স্টাইল-ফ্যাশন অনুসরণ করা ছিলো স্বাভাবিক ঘটনা।

এই যেমন নব্বই দশকে দেখা যেত তরুণ-যুবকেরা মাথার পেছনে ঘাড় পর্যন্ত টানা লম্বা চুল নিয়ে ঘুরে বেড়াতেন৷ তারা ছিলেন নায়ক ওমর সানীর ভক্ত৷

প্রায় সব পাড়া মহল্লার সেলুনগুলোতে শাহরুখ খান, সালমান খান, টম ক্রুজ, ম্যারাডোনা, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনদের পাশাপাশি ঝুলতো ওমর সানীর ছবি। যে ছবির স্টাইলে অনেকেই নিজের চুল কাটাতেন।

এতে প্রমাণ মেলে নায়ক হিসেবে কতোটা জনপ্রিয় ছিলেন ওমর সানী৷

এ নায়ক সিনেমায় অনেকদিন ধরেই অনিয়মিত। তবে নিশ্চয় তার সেই ভক্তদের মনে আজও তিনি নিয়মিত, ভালোবাসা আর পছন্দে। নব্বই দশকের বহু হিট-সুপারহিট সিনেমার নায়ক ওমর সানীর আজ জন্মদিন।

নব্বই দশকদের ঢাকাই ছবির ক্রেজ ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তার অভিনীত অসংখ্য ব্যবসা সফল ছবি আজও দর্শকদের মনে গেঁথে আছে।

করোনা আক্রান্ত পৃথিবীতে উৎসব নেই কোথাও। জানা গেছে, ওমর সানীও ঘরে বসেই পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিন কাটাচ্ছেন। নেই কোনো পার্টি বা আয়োজন।

রুপালি পর্দার অভিনেতা ওমর সানী আর বাস্তবের ওমর সানীর মধ্যে বেশ পার্থক্য রয়েছে। ছোটবেলায় ছিলেন ভীষণ আড্ডাবাজ প্রকৃতির। ক্রিকেট, ফুটবল ছাড়াও অনেক খেলায় পারদর্শী ছিলেন। মাঝেমধ্যে দূরে কোথাও হারিয়ে যেতেন বন্ধুদের সাথে। প্রচণ্ড হৈহুল্লোড়ে বেড়ে ওঠা ওমর সানীর জন্ম ও শৈশব-কৈশোর কেটেছে পুরাণ ঢাকার জিঞ্জিরা এবং কালীগঞ্জে। তখন থেকেই স্বপ্ন দেখতেন একদিন অভিনয় করবেন চলচ্চিত্রে। সেই স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসকেই বেশি কাজে লাগিয়েছেন তিনি।

পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথ চলা শুরু করেন। ‘সুজন সখী’ নামের একটি ছবিতে প্রথম কাজ শুরু করেন তিনি। এই ছবির পরিচালক ছিলেন দারাশিকো। এরপর বিভিন্ন টানাপড়েনে মাঝপথে চলচ্চিত্রের কাজ করা বন্ধ হয়ে যায়। সেই সময় মানসিকভাবে ভেঙে পড়লেও আশা ছাড়েননি প্রচণ্ড আত্মবিশ্বাসী ওমর সানী।

অবশেষে ১৯৯২ সালে নূর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র পেয়েছিল লম্বাদেহী নায়ক ওমর সানীকে। সে ছবিতে তখনকার সুপারহিট ইলিয়াস কাঞ্চনের ছোট ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল সানীকে। ঠিক তার পরের বছর ‘চাঁদের আলো’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। শেখ নজরুল পরিচালিত সে ছবিতে ওমর সানির বিপরীতে ছিলেন আনোয়ারার মেয়ে নবাগতা মুক্তি। এটি ছিল তার প্রথম ছবি।

নব্বইয়ের দশকে সুপারহিটের তকমা পাওয়া ‘চাঁদের আলো’ ছবির ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো’ গানটি এখনও সিনেপ্রেমীদের মনে দাগ কটে আছে।

এই ছবির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সানীকে। এরপর তিনি একে একে কাজ করেন ‘হারানো প্রেম’, ‘অধিকার চাই’, ‘রঙিন নয়ণমনি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’, ‘চালবাজ’, ‘আত্ম অহংকার’, ‘সুখের স্বর্গ’, ‘বাপের টাকা’, ‘প্রেমের অহংকার’, ‘ত্যাজ্যপুত্র’, ‘ঘাত প্রতিঘাত’, ‘কে অপরাধী’, ‘মধু মিলন’, ‘তুমি সুন্দর’, ‘প্রিয়তুমি’, ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘দোলা’সহ আরো অনেক দর্শকপ্রিয় ছবিতে।

রুপালি পর্দার বাইরে অভিনেতা ওমর সানীর রয়েছে দারুণ একটি সুখের সংসার। তার সহধর্মিণী চিত্রনায়িকা মৌসুমী। এই তারকা দম্পতি জুটি নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম।

‘দোলা’ চলচ্চিত্রে অভিনয় করার সময় সানী-মৌসুমীর পরিচয় পরিণয়ে পরিণত হয়। এরপর ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এই দম্পতির দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন এবং ফাইজা।

সম্প্রতি তার ছেলে স্বাধীন বিয়ে করেছেন কানাডার নাগরিক সাদিয়া রহমান আয়েশাকে। ছেলের বিয়ের পরপরই ওমর সানীর পরিবারে করোনা আঘাত হানে৷ তিনি ছাড়া আর সবাই করোনা আক্রান্ত হন৷ তবে বর্তমানে সবাই ভালো আছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১