সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী সৌদির রানি ফাতিমা!

রানি ফাতিমা

বিশ্ব সুন্দরী হিসেবে আমরা অ্যাঞ্জেলিনা জোলি বা ঐশ্বর্যা রাই বচ্চনকে জানি। তবে তাদের পেছনে ফেলে এবার সামনে এসেছে সৌদি আরবের রানি ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর নাম।সাধারণত সৌদি রাজপরিবারের কোনো নারীকে দেখা যায় না। তাদের ছবিও ইন্টারনেটে পাওয়ার উপায় নেই। কেননা পর্দানশীল পরিবারের কারো ছবি প্রকাশ্যে আসে না।

সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে শোবিজ পাড়ার বিভিন্ন গণমাধ্যম।

মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখোয়াবয়েব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা, বর্তমান রানি। তিনি ১৯৮৬ সালে ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন বলে জানা গেছে।

সম্প্রতি তিনি এমবিএ পাস করেছেন। তেল সমৃদ্ধ দেশগুলোর জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ট ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।

সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন ফাতিমা। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।

সৌদি আরবে ‘রানি’ বলতে কিছু নেই। বাদশার স্ত্রীদের রানির মর্যাদা দেয়া হয় না। তাদের রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই। এজন্য ফাতিমা কুলসুমকে রানি বলা কতটুকু সমীচীন তা প্রশ্নবিদ্ধ। আর ফাতিমা কুলসুম বলতে বাদশা সালমানের কোনো মেয়ে আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।

কোরা ডকটম নামের এক ওয়েবসাইটে সৌদি রাজসভার সাবেক কর্মকর্তা জন বারগেস লিখেছেন, সৌদি আরবে কোনো রানির রাষ্ট্রীয় ক্ষমতা নেই। এছাড়া ফাতিমা কুলসুম নামে বাদশা আব্দুল্লাহর কোনো মেয়ে নেই, তিনি উপস্ত্রীর মেয়ে কিনা তাও জানা যায় না। ৪৩ বছর বয়সী প্রিন্সেস হাসসা বাদশা সলমানের মেয়ে। যিনি প্যারিসে কুকুরকে হত্যার দায়ে ২০১৬ সালে বেশ আলোচিত হয়েছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১