দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...
গাজীপুরের হোতাপাড়ায় গার্মেন্টস কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে ঈদের ছুটি বাড়ালো কর্তৃপক্ষ। গতকাল রবিবার (৯ মে) বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পলমল গ্রুপের সাফা সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকদের দাবি পুনর্বিবেচনা করে তাৎক্ষণিক ছুটি বাড়ানোর কথা ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, হোতাপাড়ায় পলমল গ্রুপের সাফা সোয়েটার কারখানায় ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটির ঘোষণা করে কর্তৃপক্ষ। একই গ্রুপের অন্য একটি প্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি ঘোষণা হলে বাধে বিপত্তি। ৩ দিনের ছুটি বাড়ানো নিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার বাইরে নেমে আসে। এর পরে কর্তৃপক্ষ দাবি মানলে অবরোধ তুলে নেয়া হয় তারা।
সাফা সোয়েটার কারখানার জেনারেল ম্যানেজার নুরশেদ আলম বলেন, প্রচুর কাজের চাপ রয়েছে আমাদের কারখানায়। এ করণে ঈদে শ্রমিকদের ৭ দিনের ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের বিষয়ে যেহেতু শ্রমিকরা আপত্তি জানিয়েছে তাই আমরা তাদের দাবি মেনে নিয়েছি।
এদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সংবাদ পেয়ে ফোর্স সহকারে সাফা সোয়েটারসে এসে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনা নিয়ন্ত্রণ করেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন