সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

মমতার পক্ষে সরব হয়েছেন ভারতের মোদিবিরোধীরা

মোদি

পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত ক্রমেই ভারতের জাতীয় পর্যায়ের বিরোধী রাজনীতির অন্যতম অস্ত্র হয়ে উঠতে চলেছে। কংগ্রেসের তরফে আগেই এই প্রসঙ্গে মোদি সরকারের কড়া সমালোচনা করে বিবৃতি দেওয়া হয়েছিল। 

এবার এ ইস্যুতে মমতার পক্ষে সরব হয়েছেন দেশটির অন্য বিরোধী দলগুলোও। এক সুরে তাদের অভিযোগ, ভারতের সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর বারবার আঘাত হানছে মোদি সরকার।

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের ভাষায়, ‘বিষয়টি আর শুধুমাত্র বাংলার নয়। এটি এখন দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সুরক্ষিত রাখার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব ঠিক থাকলে আগস্ট মাসে বসবে পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন। সেখানে আমরা আলাদা করে নয়, সব বিরোধী দলই এ নিয়ে আওয়াজ তুলবে।’

তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুরশেখর রায় এ দিন টুইট করেছেন, ‘তিন বছরের জন্য অবসরপ্রাপ্ত মুখ্যসচিবকে নিজের মুখ্য উপদেষ্টা করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একজোট হতে সব বিরোধী রাজনৈতিক দলগুলোকে আহ্বান করা হচ্ছে।’

তার ভাষায়, ‘হাম লড়েঙ্গে, হাম জিতেঙ্গে, হাম জিয়েঙ্গে এখন যুদ্ধের ডাক। এই আবেগকে কুর্নিশ জানাই।’ সুখেন্দুবাবুর এই টুইট তুলে ধরে কংগ্রেস নেতা জয়রাম রমেশ রিটুইট করে লিখেছেন, ‘সুখেন্দুবাবুর প্রতি সহমর্মিতা রইলো।’

সোমবারও আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি গিয়েছিল নবান্নে। তারপরই সাংবাদিক সম্মেলন করে আলাপনকে নিজের মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, কেন্দ্রের এই আচরণের প্রতিবাদে তিনি দেশের বিরোধী দল শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতাদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। রাজনৈতিক সূত্রের মতে, শুধু ডাক দেওয়াই নয়, তিনি জাতীয় স্তরে বিভিন্ন বিরোধী দলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলছেন।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে শিবসেনার উদ্ধব ঠাকরে, এসপি-র অখিলেশ সিংহ যাদব, আপ-এর অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতাদের। কংগ্রেসের পক্ষ থেকে দফায় দফায় নেতারা যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে। 

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা কেজরিওয়াল এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া কেন্দ্র-রাজ্য লড়াই প্রসঙ্গে টুইটারে বলেছেন, ‘এটি রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়। বরং সবাইকে সঙ্গে নিয়ে একযোগে করোনাভাইরাস মোকাবিলার করার কথা।’

শিবসেনার রাজ্যসভার উপনেতা প্রিয়ঙ্কা চতুর্বেদী টুইট করেছেন, ‘বাংলার বাঘিনী: ১, দিল্লির কাগুজে বাঘ: ০!’

পশ্চিমবঙ্গের ভোটের সময় থেকেই মমতার পাশে রয়েছেন এসপি নেতা অখিলেশ। এই ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বকে সমর্থন করছেন তিনি। দলের পক্ষ থেকে কিরণ্ময় নন্দ জানিয়েছেন ‘এটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ছাড়া কিছুই নয়। আমরা সম্পূর্ণভাবে এই বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে মোদি-শাহের সরকার।’

বিভিন্ন বিষয় নিয়ে মমতা সরকারের সমালোচনা করে থাকেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তাৎপর্যপূর্ণভাবে তাকেও বিষয়টি নিয়ে বিজেপির সমালোচনা করতে দেখা যাচ্ছে। তৃণমূল প্রসঙ্গে তিনি সুর কিছুটা নরম করেছেন বলে প্রতীয়মান হচ্ছে।

অধীর চৌধুরী বলেন, ‘এআইসিসি এ ব্যাপারে বিবৃতি দিয়ে দিয়েছে, ফলে আমার তো আলাদা করে বলার কিছু নেই। এটুকুই বলতে পারি, আলাপন বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যোগ্য আমলা। পিএসি সংক্রান্ত বৈঠক করতে কলকাতা গিয়েছিলাম। তিনি দেখা করেছিলেন, কথা বলে আমার ভালো লেগেছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১