সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

বিয়ের পর এই প্রথম সংসার করলাম : তিশা

তিশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বর্তমানে সরকারি অনুদানে নির্মিতব্য প্রদীপ ঘোষের পরিচালনায় ‘ভালোবাসা প্রীতিলতা’ নামে ছবির শুটিং করছেন তিনি।

এ বিষয়ে তিশা জানান, সাড়ে সাত মাসের মতো আমি কাজ থেকে দূরে ছিলাম। নিজের সুরক্ষার পাশাপাশি পরিবারের সুরক্ষার কথা ভেবে কাজ করার সাহস পাইনি। কারণ আমার মা, শ্বশুর, স্বামী, ননদ, দেবর সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। সবদিক ভেবেচিন্তেই বিরতি নিয়েছিলাম। 

ঘরে থেকেও যে কাজ না করে বসে ছিলাম তা কিন্তু নয়। সবাইকে বলেছি, আমি মনে হয় বিয়ের পর এই প্রথম সংসার করলাম। হাহাহাহা…!

হাসি থামিয়ে অভিনেত্রী বললেন, আসলে বিয়ের পরদিন থেকে কাজ শুরু করেছিলাম। দেশের বাইরে গেলেও ফেস্টিভ্যাল বা বিভিন্ন কাজে যাওয়া হয়। কিন্তু একজন গৃহিণী সংসারের কাজটা এই সাড়ে সাতমাসে আমি করেছি। 

ঘর গোছানো, দেয়াল রঙ করাসহ ঘরে অনেক এক্সপেরিমেন্টাল কাজ করেছি। নিজেকে নতুন করে চেনার চেষ্টা করেছি। ছোট ছোট হাতের কাজ, কুটির শিল্পের কাজ করেছি। আমার ছোট বারান্দায় করলা, টমেটো গাছ, বিভিন্ন শাক লাগিয়েছি। সেগুলো রান্না করেছি। এটা গৃহিণী হিসেবে আমার চমৎকার অভিজ্ঞতা।

নিজের স্বামীর সম্পর্কে জানতে চাইলে তিশা বলেন, অভিনেতা অভিনেত্রীর জীবনে যদি তার সঙ্গী সাপোর্টিভ হয় তাহলে তার জীবনযাপন এবং কাজের জায়গাটা খুব সহজ হয়ে যায়। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, আমি জন্মেছি এমন এক পরিবারে যারা সবসমlয়ে আমাকে সববিষয়ে সাপোর্ট করেছেন। 

এমন পরিবারে বিয়ে করেছি এবং এমন একজন মানুষের সঙ্গে সংসার করছি তারাও আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছেন। আমি যখনই কোনো স্বপ্নের চরিত্র পাই, তখনই আমি যতটুকু অ্যাফোর্ড দেই; লেখালিখি, এডিটিং, শুটিংয়ের শত ব্যস্ততার মধ্যেও সরয়ার আমার জন্য সময় বের করে রাখে। যদিও সে আমার চেয়ে বেশি ব্যস্ত থাকে। অবশ্যই সে আমাকে কঠিন চরিত্রগুলো ধারণ করতে সাহায্য করে।

উদাহরন দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বললেন, প্রথম যখন প্রীতিলতার প্রজেক্ট আমার হাতে, আমি যখন তার সঙ্গে শেয়ার করি; প্রথমে আমাকে সরয়ার বলে, স্ক্রিপ্ট পড়েছো? উপন্যাসটা পড়েছো? তখন আমি দুটোর উত্তরই ‘হ্যাঁ’ বলি। তখন সে আমাকে নিজে নিজে প্রস্তুতি নিতে বলে। এও বলে, যতটুকু সাহায্য দরকার আমি করবো। 

প্রতিটা ভালো কাজেই এই সাপোর্ট সে আমাকে দিয়েছে। সোজা লাইনে চলতে চলতে কোথাও যদি একটু গিট্টু লেগে যায় তখনই আমি তার শরণাপন্ন হই। তার সাপোর্টে সমস্যার সমাধান হয়ে যায়। আবার সে তার কাজে যদি কোথাও গিট্টু অনুভব করে আমিও চেষ্টা করি সাহায্য করার। আমি যখন কোনো ভালো প্রজেক্টে কাজ করি, সেও আমার মতই খুশি হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থ...

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...