সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

জাতিসংঘকে বাগে আনতে চীনের ‘নয়া কৌশল’

জাতিসংঘ

জাতিসংঘে চাঁদার পরিমাণ বৃদ্ধি, কৌশলে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা নিয়োগ ও প্রধান অঙ্গসংগঠনে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সংস্থাটিতে নিজেদের প্রভাব বৃদ্ধি করছে চীন। গত বৃহস্পতিবার প্রকাশিত বিশেষজ্ঞদের গবেষণা প্রতিষ্ঠান ‘গেট হাউজ’র সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের একটি চীন। সংস্থাটিতে এসব সদস্য দেশ চাঁদা প্রদান করে থাকে। গবেষণায় উঠে এসেছে, চীন এই চাঁদার পরিমাণ বৃদ্ধির মাধ্যমে নিজের প্রভাব বাড়াচ্ছে। যেমন- সংস্থাটিতে ২০১০ সালে চীন চাঁদা দেয় ১৯০ মিলিয়ন ডলার। নয় বছর পর ২০১৯ সালে চাঁদা দেয় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। একই সময়ে অর্থাৎ ২০১০ সালে ভারত চাঁদা দেয় ৮৯ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং ২০১৯ সালে দেয় ১৩২ মিলিয়ন ডলার।

জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গের মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এটি কাজ করে। ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে জাতিসংঘে চীনের বাধ্যতামূলক চাঁদা ১ হাজার ৯৬ গুণ বৃদ্ধি পেয়েছে। ওই সময়ে স্বেচ্ছায় প্রদানকৃত চাঁদার পরিমাণ বাড়ে ৩৪৬ গুন।

পাঁচটি দেশের বাধ্যতামূলক মোট চাঁদার ১২ শতাংশই প্রদান করে চীন। এই চাঁদা প্রদানের দিক থেকে চীনের অবস্থান দ্বিতীয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের পরই এর অবস্থান।

থিংক ট্যাঙ্ক গেট হাউজের সমীক্ষায় দেখা গেছে, গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে চীন প্রধান কিংবা ডেপুটি হিসেবে নেতৃত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইউএনআইডিও), ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশন (আইসিএও) , ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অরগানাইজেশন (এফএও) এবং ইন্ট্যারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও)। এই চারটি সংস্থার (এফএও, ইউএনআইডিও, আইসিএও, আইটিইউ) ১৫টি প্রধান এজেন্সিরও সরাসরি প্রধান চীন।

এ ছাড়া জাতিসংঘের যেসব প্রতিষ্ঠানে চীন কোনো পদ দখল করেনি সেসব প্রতিষ্ঠানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র (বিআরআই) জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তিনটি চুক্তির কথা উল্লেখ করে সমীক্ষায় বলা হয়, ‘চীনের বিদেশ নীতির এজেন্ডা জাতিসংঘের মাধ্যমেই অনুমোদন পাচ্ছে এবং অনুসমর্থিত হচ্ছে।

উদাহরণস্বরূপ, ২০১৭ সালের মে মাসে আইসিএও’র সেক্রেটারি জেনারেল ফ্যাং লিউ চীনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন। যেখানে চীনা সরকার আইসিএও’র প্রকল্পের জন্য ৪ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে নিরাপদ বিমান পরিবহনের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য। সমীক্ষা একে বিআরআই-তে চীনের বিনিয়োগ হিসেবে দেখছে।

ভারত কীভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে সমীক্ষা সে ব্যাপারে পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে ভারতকে বহুপাক্ষিক ব্যবস্থায় আরও নিয়োজিত হতে হবে। গবেষণায় বলা হয়েছে, নয়াদিল্লিরও জাতিসংঘে স্বেচ্ছাসেবী অবদান বাড়াতে হবে এবং কৌশলগতভাবে নিজেদেরকে গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্বের দায়িত্ব নিতে হবে।

সূত্র: আমাদের সময়

মন্তব্যসমূহ

  1. Top 10 Casino Apps - Casinoworld
    In this section we'll walk you through our selection of https://vannienailor4166blog.blogspot.com/ top casino apps, and hopefully 1등 사이트 you'll find plenty of useful https://sol.edu.kg/ information 출장마사지 on the top How do you use PayPal?Are there any deposit bonuses at your casino?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১