সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ...

কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করতে হয় - ম্যাক্সটিপসবিডি

windows 10 auto update off বিজ্ঞান ও প্রযুক্তি:    মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করা উইন্ডোজ ৭ অথবা ৮.১ এর মত সহজ নয় ।  যারা লিমিটেড ব্যান্ডউইথ (ডেটা) ব্যবহার করেন তাদের জন্যে উইন্ডোজ ১০ অটো আপডেট একটা বিশাল ভয়াবহ ব্যাপার । মাইক্রোসফট যখনই উইন্ডোজ ১০ এর নতুন কোনো আপডেট রিলিজ করেন,  তখন ব্যবহারকারীকে না জানিয়েই  স্বয়ংক্রিয় ভাবে উইন্ডোজ ১০ এর সেই আপডেটগুলো ডাউনলোড করে নেয় । একবার  আপডেটে অনেক ডেটা খরচ হয়ে যায় । যা অনেকের কাছে বিরক্ত কর ।  তবে, অটো আপডেটের প্রধান সমস্যা হলো, এটা ব্যবহারে অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট নিয়ে নেয় । আমি আজ কিছু কৌশল দেখাবো যা থেকে আপনারা নিজে নিজে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন । ১. কানেকশন মিটার চালু করে আপনার সংযোগটি যদি  WiFi সংযোগ হয়ে থাকে, তবে উইন্ডোজের ১০ এর এই সেবাটি আপনি ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ১০ সাধারণত নিয়মিত বা সাপ্তাহিক আপডেট প্রদান করে এবং সবগুলো আপডেট ব্যাকগ্রাউন্ডে হিডেন ভাবে চলমান থাকে । সেক্ষেত্রে আপনি মিটারেড কানেকশন সব গুলি বন্ধ করে দিয়ে, অটো ...

চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া কিছু উপায় - ম্যাক্সটিপসবিডি

রাতে ঘুম না হলেই বিপদ। চোখের নিচে পুরু কালো দাগ। অনেকের আবার ঘুম হলেও এই কালো দাগ দূর হয় না চোখ থেকে৷ পরিপাটি সাজের বারোটা বাজিয়ে দেয় এই চোখের কালো দাগ৷ সবাই জিজ্ঞাসা করে ‘সারারাত ঘুম হয়নি?’ লজ্জায় পড়েন আপনিও৷ তবে এই লজ্জার দিন শেষ। জেনে নিন, আপনার চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া উপায়- ১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন। ২. দুই চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে। আরও পড়ুন:  ২ মিনিটে ঘুমিয়ে পড়ার একটি কৌশল ৩. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর পনেরো মিনিট রাখুন। ৪. ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে। ৫. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। আরও পড়ুন:...

কাঁচা টমেটোর উপকারিতা!

এক সময় শীতকালীন টমেটোর বেশ আকর্ষণ ছিল। এখন সারাবছরই টমেটো পাওয়া যায় বলে সেই আকর্ষণ অনেকটাই কমে গেছে। তবে অনেকের ধারণা শীতকালে টমেটোর যে স্বাদ পাওয়া যায়, সেই স্বাদ অন্য সময় পাওয়া যায় না। আবার শীতের শুরুতে পাকা টমেটো সম্পর্কে অনেকের রয়েছে সন্দেহ। কেননা কাঁচা টমেটো পাকানো হয় রাসায়নিক দিয়ে। তবে টমেটো খাওয়া বাদ দিলে বঞ্চিত হবেন এর উপকার থেকে। তাই কাঁচা টমেটো খেতে পারেন, তাতে উপকার কিন্তু কম নয়, বেশিই পাবেন।  বয়োলজিক্যাল কেমিস্ট্রি সাময়িকীর মতে, কাঁচা ও সবুজ টমেটোতে টমাটিডিন নামের উপাদানের পরিমাণ পাকা টমেটোর চেয়ে বেশি। টমাটিডিন মাংসপেশির সামর্থ্য বাড়ায়, হাড়কে সবল ও সুস্থ রাখে বলে প্রমাণ পাওয়া গেছে। কাঁচা টমেটোতে ভিটামিন সি এবং ই-এর পরিমাণও বেশি। এ ছাড়া পাকা ও কাঁচা দুই ধরনের টমেটোতেই লাইকোপিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে।  বয়স্ক ব্যক্তি, বিশেষ করে বয়স্ক নারীদের নিয়মিত টমেটো গ্রহণের পরামর্শ দিয়েছে জার্নাল অব নিউট্রিশন। কেননা, এক কাপ (২৪০ গ্রাম) কাঁচা টমেটোতে আছে প্রায় ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং প্রায় ৪৫ মিলিগ্রাম খনিজ ফসফেট। এই দুটোই বাতের ব্যথা কমাতে ...

ত্বক উজ্জ্বল ও লাবন্যময় করে তোলে যে ৭টি খাবার

ব্রোকলী ত্বক ভালো রাখতে নানান রকমের প্রসাধনী পাওয়া যায় বাজারে। এর মধ্যে কোনোটা রঙ ফর্সা করার জন্য আবার কোনোটা ত্বক সজীব রাখার জন্য। কিন্তু প্রসাধনীর চেয়েও ত্বকের জন্য বেশি জরুরী হলো ভেতর থেকে পুষ্টি লাভ। ত্বক যদি ভেতর থেকে পুষ্টি না পায় তাহলে অনেক রকম প্রসাধনী ব্যবহার করার পরেও ত্বককে নির্জীব দেখাবে। আসুন জেনে নেয়া যাক এমন কিছু খাবারের কথা যেগুলো ত্বককে ভেতর থেকে পুষ্টির যোগান দেয়। ১.ফল-মূল: নিয়মিত ফলমূল খেলে ত্বক ভালো থাকে। বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফল ফলাদি ত্বকের সজীবতার জন্য জরুরী। পেয়ারা, আনারস, পেঁপে, নানান রকম বেরি জাতীয় ফল ইত্যাদি ফল ত্বককে ভালো রাখে এবং সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। ২. ব্রোকলী: ব্রোকলীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে। ভিটামিন সি ও ই ত্বকে গভীর থেকে পুষ্টি যোগায়। ভিটামিন ই সূর্যের অতি বেগুনী রশ্মির ক্ষতি থেকে ত্বককে কিছুটা হলেও রক্ষা করে। ৩. বাদাম: বাদাম ভিটামিন ই এর একটি অন্যতম উৎস। সালাদে, রান্নায় অথবা স্নাক্স হিসাবে বাদাম খেতে পারেন প্রতিদিন। নিয়মিত খাবারের তালিকায় বাদাম রাখলে এর ভিটামিন ই ত্বককে ...

বয়ঃসন্ধিতে প্রোটিনের গুরুত্ব - ম্যাক্সটিপসবিডি,

বাড়ন্ত বাচ্চাদের প্রোটিন প্রয়োজন, তা হয়তো আমরা সবাই জানি। কিন্তু কেন প্রয়োজন, বা প্রোটিনের আসল ভূমিকা ঠিক কী, তা হয়তো অনেকেরই অজানা। শৈশব থেকে বার্ধক্য অবধি জীবনের নানা সময়ে নানা কারণে প্রোটিনের প্রয়োজন হলেও, বয়ঃসন্ধিকালে অর্থাৎ অ্যাডোলসেন্স পিরিয়ডে প্রোটিনের প্রয়োজন অনেকটাই বেশি। বৈজ্ঞানিক যুক্তিতে, মানব শরীরে এমন কিছু সময় আসে, যখন খুব দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে। একে বৈজ্ঞানিক ভাষায় ‘গ্রোথ স্পার্ট’ বলা হয়। অনেকই হয়তো এই গ্রোথ স্পার্টের গুরুত্ব জানেন না। মানব জীবনে, দু’বার গ্রোথ স্পার্ট দেখা যায়। প্রথম গ্রোথ স্পার্ট ঘটে জন্মের ১২ মাসের মধ্যে, এবং দ্বিতীয় গ্রোথ স্পার্ট দেখা যায় বয়ঃসন্ধিকালে। এই সময় উচ্চতা, ওজন ইত্যাদির পাশাপাশি মানসিক ও শারীরিক পূর্ণতা আসে। পুষ্টি এবং সার্বিক বৃদ্ধির জন্য এই দ্বিতীয় গ্রোথ স্পার্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদের ক্ষেত্রে এটি শুরু হয় মোটামুটি ১২ বছর থেকে এবং মেয়েদের ক্ষেত্রে ১০ বছর বয়স থেকে। এইসময় বাচ্চাদের পুষ্টির দিকে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ এই দ্বিতীয় গ্রোথ স্পার্টকেই শারীরিক বৃদ্ধির শেষ সুযোগ বলে ধরা হয়। অর্থাৎ এই বয়সে সঠিক পুষ্টি...

সামনেই বিয়ে? হবু কনের ডায়েট চার্ট - ম্যাক্সটিপসবিডি

বিয়ে সব নারীর জীবনেরই অন্যতম প্রধান এবং গুরত্বপূর্ণ একটি বিষয়। জীবনের এই বিশেষ দিনটি নিয়ে সবার মনেই নানা ধরনের পরিকল্পনা থাকে। সকলেই চান বিয়ের দিন আকষর্ণের কেন্দ্রবিন্দুতে থাকতে। তাই মূল অনুষ্ঠানের প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয় তার প্রস্তুতিপর্ব। সাজগোজ থেকে পোশাক—সুন্দর দেখাতে এ সবের ভূমিকা থাকলেও, আসল কিন্তু শরীরের যত্ন। আর সুস্থ শরীর মানে সেখানে ডায়েটের ভূমিকা অনস্বীকার্য। তাই অন্যান্য সব প্রস্তুতির পাশাপাশি হবু কনেদের সঠিক ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনও একান্ত প্রয়োজনীয়। বলাই বাহুল্য, এক্ষেত্রে রাতারাতি ফলের আশা করা বৃথা। বিয়ের ছয় মাস, সম্ভব না হলে অন্তত তিন মাস আগে থেকে শরীরের যত্ন নেওয়া শুরু করুন। সুতরাং, যাঁরা সামনের মরশুমেই শুভ কাজটি সেরে ফেলতে চলেছেন, তাঁদের এখন থেকেই যত্ন নেওয়া শুরু করে ফেলা উচিত। সঠিক যত্নে শরীরের পাশাপাশি ত্বক এবং চুলও সুন্দর হয়ে উঠবে। আর সেই সঙ্গে বিয়ের সাজে আপনি হয়ে উঠবেন অনন্যা। বিয়ের আগে রোগা হতে অনেকেই হুটহাট করে খাওয়াদাওয়া বন্ধ করে দেন। কিংবা খাবারের পরিমাণ হঠাৎ এতটাই কমিয়ে ফেলেন, যে শরীরে উলটো প্রতিক্রিয়া দেখা দেয়। কী খাচ্ছেন এবং কতটা খাচ...

মুখে ঘা? সারিয়ে তুলুন ঘরোয়া উপায়ে

মুখে ঘা প্রায়ই মুখে ঘা হওয়ার সমস্যায় হয়। আর ছোট-বড় সবাই মুখের ঘায়ের কষ্টে ভোগেন। আর একবার এই সমস্যাটা হলে খুব সহজে সেরে ওঠে না। জানেন কি, ঠিক কি কারণে এই সমস্যা দেখা দেয়? সমীক্ষা বলছে, মুখ ঠিকমতো পরিষ্কার না করলে, অন্যমনস্কভাবে ঠোঁট কামড়ে ফেললে, দাঁতের ছুঁচলো অংশ দিয়ে ঠোঁট বা গালের ভেতরের অংশে ঘষা লাগলে, টুথব্রাশ থেকে অথবা ভাইরাল ইনফেকশনের কারণেও মুখে ঘা হতে পারে। এর ফলে ব্যথার চোটে দাঁত ব্রাশ করা যায় না। খাবার চিবোতেও কষ্ট হয়। মশলা দেয়া খাবার খেলেই জ্বলুনি বাড়ে ও খিদে মরে যায়। আর মুখের অন্য অংশেও ঘা দেখা যায়। চলুন তবে জেনে নেয়া যাক সহজেই এর থেকে মুক্তির ঘরোয়া উপায়- ১. শরীরে ডিঙ্ক, ভিটামিন বি ও আয়রন সমৃদ্ধ খাবারের অভাব ঘটলে মুখে ঘা হয়। ঘাটতি কমাতে পালং শাক, ব্রক্কোলি, বিন, ডাল জাতীয় খাবার ডায়েটে রাখলে অনেকটাই রেহাই পাবেন এই কষ্ট থেকে। ২. আধা কাপ পানিতে ১ চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে টানা দুবেলা লাগালে কমে যাবে মুখের ঘা। ৩. টুথপেস্টের মধ্যেও জীবাণুনাশক অনেক উপাদান রয়েছে। এছাড়া, এর মধ্যে রয়েছে কুলিং মিন্ট। যা ব্যথায় আরাম দেয়। টুথপেস্ট নিয়মিত লাগালে সমস্যা কমতে বাধ...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চুল পড়া কমাতে পেয়ারা পাতার জাদু

চুল পড়া নাকি স্বাভাবিক একটি ব্যাপার, এমনটাই বিশেষজ্ঞদের মত। তবে তা দিনে ১০০ টা পর্যন্ত। এর চেয়ে বেশিও হলে তা চিন্তার বিষয়। ঘন ঘন এমন চুল ওঠার ফলে চুলের গোছা পাতলা হয়ে যায়। মাথার তালুতে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যেতে থাকে। অবহেলা এবং অযত্নের এমনটা হয়ে থাকে। এছাড়াও দূষণ, খাবারের সমস্যা, ঘুম কম হওয়া, দুশ্চিন্তা তো নিত্যদিনের সঙ্গী। এসব কারণেই মূলত অতিরিক্ত চুল পড়ার সমস্যা হয়ে থাকে। চুল ঝরে যাওয়া আসলে একেবারে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে, এটাই স্বাভাবিক। তবে অনেকেরই চুল খুব বেশি ঝরে যাচ্ছে। চুল পড়া কমাতে নিয়মিত চুলে তেল ব্যবহার করুন। সেই সঙ্গে ঘরোয়া একটি প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া বন্ধের পাশাপাশি চুল সুন্দর ও মসৃণ হতে সহায়তা করবে। চুল পড়া বন্ধে পেয়ারা পাতার কার্যকারিতার কথা আমরা সবাই কমবেশি জানি। এটি চুল পড়া বন্ধে খুবই কার্যকরী। তাহলে চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা- যা যা লাগবে: এক মুঠো পেয়ারা পাতা, পানি এক লিটার। একটি পাত্রে পানি জ্বাল দিতে দিন। পানি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করুন। ফুটে এলে এতে পেয়ারা পাতা দিয়ে দিন। পেয়ারা পাত...

প্রেমের ফাঁ’দে ফে’লে ১০০ নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

অনলাইনে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে নানা ছলনায় ভুলিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ভিডিও ধারণ করতেন।  এরপর আপত্তিকর সেসব ছবি পরিবারের কাছে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করেন। এভাবে গত ৮ বছরে প্রায় শতাধিক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়েছেন বরিশালের বেলাল হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলালকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চল্লিশোর্ধ্ব নারীদের টার্গেট করতেন বেলাল। বেলালের ফোনে পাওয়া গেছে ৮ হাজার আপত্তিকর ছবির সন্ধান। তার এই প্রতারণা থেকে বাদ যায়নি তার স্বজনরাও। মাস তিনেক আগে রাজধানীর যাত্রাবাড়ির এক নারীর সঙ্গে বরিশালের বেলাল হোসেনের ফেসবুকে পরিচয় হয়। বিয়ের প্রলোভনে ওই নারীর গো’পন ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। পরে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মতিঝিল বিভাগ উপকমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে আমরা সত্যতা পেয়েছি। তার মোবাইলে এবং ইমো, ওয়াটসঅ্যাপে বিভিন্ন আপত্তিকর ছবি পেয়েছি। গত আট বছরে শতাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন। বেলাল মধ্যবয়সী নার...

আইএফআইসি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

আইএফআইসি ব্যাংক লিমিটেডে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেlন। প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক লিমিটেড পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও) পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয় অভিজ্ঞতা: প্রযোজ্য নয় দক্ষতা: ব্যবস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন: ২৮,৩৭০-৩৫,৯৯০ টাকা চাকরির ধরন: অস্থায়ী প্রবেশনকাল: ০১ বছর প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ১০ জুলাই ২০২১ তারিখে ৩০ বছর কর্মস্থল: যেকোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা www.career.ificbankbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২১